পৃষ্ঠাসমূহ

প্রেক্ষাগৃহগুলোতে দেখানো হচ্ছে না মেহেরজান৷ : আমার ছবি

দেশে দুয়ো পেলেও বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক বিতর্কিত ছবি মেহেরজান৷ সর্বশেষ ক্যালিফোর্নিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছে ছবিটি৷
মুক্তিযুদ্ধে এক পাকিস্তানি সেনার সঙ্গে বাঙ্গালী ললনার প্রেম ও ভালোবাসার কাহিনী মেহেরজান৷ ছবিটিতে আরও এসেছে সাতচল্লিশের ভারত বিভাগ ও মুক্তিযুদ্ধে পাকিস্তানী বাহিনীর বর্বরতার কাহিনী৷ কিন্তু পাকিস্তানী সেনার সঙ্গে এক বাঙ্গালী নারীর ভালোবাসা! বাংলাদেশের বুদ্ধিজীবী মহলের অনেক মানুষ সেটা মেনে নিতে পারেননি৷ তাই শুরু হয় বিতর্ক, আর তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে দেখানো হচ্ছে না মেহেরজান৷